দিনাজপুরে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পরিষদের সভাকক্ষে প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো জেলা পরিষদের গুরুত্বপূর্ণ মাসিক সভা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১:৪৫ ঘটিকায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এছাড়া আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় দিনাজপুর জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, স্থানীয় জনকল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ভোরের আকাশ/ এনউব