শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে পথচারীদের অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জয়পুরহাটে পথচারীদের অস্ত্র ঠেকিয়ে ডাকাতি। জেলার ক্ষেতলালে সড়কে ব্যারিকেড দিয়ে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল পিস্তল, সামুরাই ও রামদা ঠেকিয়ে পথচারীদের গাছের সঙ্গে বেঁধে নগদ টাকা, ৯টি মোবাইল ফোন ও একটি নতুন মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ-২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের সন্ন্যাসতলীর তুলসীগঙ্গা ব্রিজ এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় বেসরকারি কোম্পানিতে কর্মরত এবং গভীর নলকূপ ব্যবসায়ী রানু তালুকদার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এর সথে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডাকাতরা তাদের গতিরোধ করে। ডাকাতদের হাতে পিস্তল, সামুরাই ও রামদা দেখে তারা আতঙ্কে আত্মসমর্পণ করেন। পরে ডাকাতরা তাদের গাছের সঙ্গে বেঁধে তিনটি মোবাইল ফোনসহ সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী রানু তালুকদার জানান, তাদের আটকে রাখার কিছুক্ষণ পর একইভাবে আরও কয়েকজন পথচারীকে আটক করে ডাকাতরা। পরে তাদের কাছ থেকেও মোবাইল ও টাকা লুট করা হয়। ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা নিজেদের বাঁধন খুলে বাড়ি ফেরেন।

এ বিষয়টি নিশ্চিত করে  ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান ও অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/আ.র
 

অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

শেয়ার করুন: