শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালের রাস্তায় উড়ছে টাকা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের রাস্তায় উড়ছে টাকা
বরিশালের রাস্তায় উড়ছে টাকা

বরিশালের রাস্তায় উড়ছে ১০০, ৫০০ ও হাজার টাকার ছেঁড়া নোটের টুকরো। এ নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে যায়।

সোমবার (৫ মে) বেলা ১১টায় নগরীর নতুল্লাবাদ বাসটার্মিনাল এলাকার হাজেলা খাতুন সড়কে এমন দৃশ্য দেখা যায়। 

বরিশাল সিটি করপোরেশন প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের ছেঁড়া ফাটা নোট। এগুলো অবৈধ কিছু না। বাংলাদেশ ব্যাংক ও সিটি করপোরেশনের মধ্যে চুক্তির মাধ্যমে ছেড়া টাকাগুলো আমরা ময়লার ভাগাড়ে নিয়ে যাই। নেওয়ার পথে বস্তা থেকে ছেড়া কিছু নোট রাস্তায় পরে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি কিছু ছেড়া টাকার নোট রাস্তায় পরে আছে। তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কর্মি পাঠিয়ে নিয়ে আসি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিশাত বলেন, সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংক ও এর শাখাসমূহ টাকা ধ্বংস করে। প্রথমত পুড়িয়ে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নতমানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়। এক টাকার নোট থেকে ৫০ টাকার নোট পর্যন্ত পোড়ানোর নিয়ম। আর বড় নোটগুলো (১০০, ৫০০ ও এক হাজার টাকা) কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: