শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ধর্ষণ মামলার আসামীর যাবজ্জীবন কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা উপজেলা গেট গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র শফিউল আলমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কুড়িগ্রাম আদালত।

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার উপজেলা গেট গ্রামের মুকুল মিয়ার মেয়ে তৎকালীন ফুলবাড়ি জছিমিয়া সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাএীকে শফিউল জোরপূর্বক ধর্ষণ করে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, মুকুল মিয়ার বাড়িতে গত ২০১৩ সালের মার্চ মাসে ১২ তারিখে লোকজন অনুপস্থিত থাকার সুবাদে একই গ্রামের মৃত্যু মোহাম্মদ আলীর পুত্র শফিউল আলম ভিকটিমকে চানাচুর হাতে দিয়ে তাঁর নিজ বাড়ির ঘরে ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেঁপে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় মেয়েটি চিৎকার করলে তাঁর মা দৌঁড়ে এসে দেখলে শফিউল আলম দৌঁড়ে পালিয়ে যায়। 
মেয়ের বাবা ২০১৩ সালের মার্চ মাসের ১৩ তারিখে ফুলবাড়ি উপজেলার থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৫।

দীর্ঘ ১২ বৎসর মামলা চলমান থাকার পর গতকাল ২৯ শে জুলাই কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস ধর্ষক শফিউল আলমকে  যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

দেরিতে হলেও মামলা তদন্ত সাপেক্ষে এরকম জঘন্যতম অপরাধের রায়ে কুড়িগ্রাম জেলাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

এবিষয়ে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান জানান, আইনের প্রতি মানুষের সর্বদা শ্রদ্ধা ও বিশ্বাস আছে।  এজন্য মানুষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাজে সঠিক ও ন্যায়বিচার পাচ্ছে। 

এবিষয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জানান, আমরা কুড়িগ্রাম জেলা জজ কোর্টের বিচারকগণকে সাধুবাদ জানাই এরকম ন্যাক্কারজনক ঘটনার সঠিক রায় প্রকাশ করেছেন। 

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামযাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন: