শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ডেঙ্গুতে প্রাণ গেল নারী চিকিৎসকের

কুমিল্লা ব্যুরো

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফাহমিদা আজিম কাকলী নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. ফাহমিদা আজিম কাকলি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং কুমিল্লা নগর মাতৃসদনের কনসালটেন্ট ছিলেন।

ফাহমিদা বড় ভাই মনজুরুল আজীম পলাশ জানান, কাকলি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন আগে তার অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকা ইউনাইডেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে পরে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। এরপর রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। 

স্বজনরা জানান, তার মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তুর্না দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

চিকিৎসককুমিল্লামৃত্যুডেঙ্গু

শেয়ার করুন: