শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাহেব আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) রাত ৯টার দিকে শৈলকুপা পৌরসভার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাহেব আলী পেশায় ইজিবাইক চালক ওই গ্রামের মৃত আকামত মন্ডলের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিনভর ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরে রাতে চার্জ দিতে গেলে অসাবধনাবশত তীব্র বিদ্যুৎ শকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুস্পৃষ্টে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগায় তার মৃত্যু ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রুজু করা হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: