শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

উল্লাপাড়ায় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ গেটে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

আরও পড়ুন

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে যেকোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, শফিউল মোমেন শফি, ওবায়দুল ইসলাম মাহবুব, মকুল হোসন মকুল, রফিকুল ইসলাম রফিক ও আবু শাহীন রেজা মুন্সিসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।  

ভোরের আকাশ/ইউএম
 

বিক্ষোভ সমাবেশসিরাজগঞ্জ

শেয়ার করুন: