শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে ইরির বাম্পার ফলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুলবাড়ীতে ইরির বাম্পার ফলন
ফুলবাড়ীতে ইরির বাম্পার ফলন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এবার ইরিবোরোর বাম্পার ফলন হয়েছে। অনেক কৃষক ইতোমধ্যে ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। এ বছর প্রাকৃতিক দুর্যোগ কম এবং ধানে তেমন কোনো রোগবালাই কম থাকায় ফলন অত্যন্ত ভালো হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি শুরু হবে ধান কাটার কাজ।

ফুলবাড়ী উপজেলা ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবং সীমান্ত এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, সবুজ ধান পেকে সোনালি রঙ ধারণ করেছে। বাতাসে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ। এ দৃশ্য দেখে কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। দুই সপ্তাহের মধ্যেই শুরু হবে ধান কাটা।

ফুলবাড়ীর কাজিহাল ইউপির কৃষক মো. নুর ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, আমরা পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও বছরে দুবার ধান চাষ করে থাকি। ধানের পাশাপাশি এর বিচালি উৎকৃষ্ট মানের গো-খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।

শিবনগর ইউপির কৃষক মো. আব্দুল হামিদ বলেন, আমি এবার দুই বিঘা জমিতে ধান চাষ করেছি। ধান খুব ভালো হয়েছে। আগামী এক/দুই সপ্তহ পর ধান কাটা শুরু করবো। নিজের খোরাকের জন্য কিছু রেখে বাকি বিক্রি করবো। মাঠের ধান দেখে খুব আশাবাদী। তবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় আছি। ধান ঘরে না উঠা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহিনুর রহমান জানান, চলতি মৌসুমে ফুলবাড়ী উপজেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ৯২ হাজার ১৩৮ হেক্টর। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১ হাজার মেট্রিটন। এবার প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তেমন ছিল না এবং ধানে রোগবালাইও তুলনামূলকভাবে কম ছিল। ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসের বিষয়টি মাথায় রেখে আমরা কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এখন প্রায় শতাংশ ধান পেকে গেলে দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। ফুলবাড়ীতে গত বছরের চেয়ে এ বছর বোর ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: