ঘোড়াশালে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাগপাড়া গ্রামের পৃথক স্থানে মুসান্না গালিব মিম ও শেখ শরিফ নামে দুই যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে তাদের রুমের ভিতর।
পুলিশ জানায় দুইজনের মরদেহ নিজ নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব আলম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মুসান্না গালিব মিমের মৃত্যু চার থেকে পাঁচ দিন আগে হয়েছে। কারন তার মরদেহ থেকে দুর্গন্ধ ছাড়াচ্ছিল। অন্যদিক শেখ শরিফের মৃত্যু ঘটেছে মঙ্গলবার।
তিনি আরও জানান প্রথমিকভবে ঘটনাটি অত্যহত্যা বলে ধারনা করা হয়েছে তবে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ র.ই