শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজয়নগরে অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বিজয়নগরে অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ
বিজয়নগরে অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকা থেকে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

এছাড়াও একই উপজেলায় পৃথক অভিযানে ১ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল সিঙ্গারবিল ইউপির নোয়াবাদী এলাকায় অভিযান চালায়।  অভিযানে ১৬ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে লক্ষ্মীপুর বিওপির টহল দল রাতে একই উপজেলার জালালপুর এলাকা থেকে ১ হাজার ১৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।  জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫১ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা।  

তিনি আরও জানান, ২৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদক (ইয়াবা ট্যাবলেট) ধ্বংসের জন্য জমা দেয়া হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ইয়াবা জব্দ

শেয়ার করুন: