শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে ৪৩টি প্রতিষ্ঠানের পুকুরে ১০ মন পোনা মাছ অবমুক্ত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাটের চিতলমারী উপজেলার (২০২৫-২০২৬) অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অফিস ১০মন পোনামাছ ৪৩টি প্রতিষ্ঠানে জলাশয় পুকুরে বিতরণ করেন।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন এ পোনামাছ বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয় পুকুরের জন্য বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রাজীব রায়, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডি অফিসে ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) রঞ্জন হালদার।

আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আশরাফুল ইসলাম, খামার ব্যবস্থাপক মৎস্য বীজ উৎপাদন খামার বাগেরহাটে নির্মল কুমার কুন্ডু, হ্যাচারি টেকনিশিয়ান মৎস্য বীজ উৎপাদন খামার বাগেরহাটে তুষার কুমার সাহা প্রমুখ।

প্রতিষ্ঠানগুলো মধ্যে উপজেলা পরিষদ পুকুর ৩০ কেজি, চিতলমারী থানা পুকুরে ২৫ কেজি, উপজেলা হাসপাতাল পুকুরে ২০ কেজি করে পোন মাছ ছাড়া হয়েছে এবং বাকি পুকুরগুলোতে ৮ থেকে ১০ কেজি করে পোনামাছ ছাড়া হয়েছে।  পুকুরগুলো হলো চিতলমারী এসএম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর, হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুকুর, চিতলমারী আখড়াবাড়ি মন্দিরে পুকুর, দারুল উলুম চিতলমারী মাদ্রাসা পুকুর, দক্ষিণ কাঠিপাড়া জামে মসজিদের পুকুর, শহিদ রফিকুল ইসলাম মাদ্রাসা পুকুর, চিতলমারী আলিয়া মাদ্রাসা পুকুর, চিতলমারী আহলে হাদিস মাদ্রাসা ও এতিমখানা, আড়ুয়াবুর্নি ফজলুল উলুম মাদ্রাসা পুকুর, দানোখালী উত্তর পাড়া দুর্গা মন্দিরে পুকুর, পাটরপাড়া তালুকদার জামে মসজিদের পুকুরসহ মোট ৪৩টি পুকুরে এ মাছ ছাড়া হয়েছে।

ভোরের আকাশ/জাআ

চিতলমারী

শেয়ার করুন: