কুমারখালীতে ইমাম ও মুয়াজ্জিন পেলেন ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৩৪টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার নির্বাচনের মেয়র পদ প্রত্যাশী আতিকুর রহমান সবুজ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমারখালী সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৩৪ মসজিদের ৮৭ জন অসচ্ছল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা।
যুবদল নেতা আতিকুর রহমান সবুজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবু দাউদ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক ও নাট্যকর লিটন আব্বাস এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবগণ।
এ বিষয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজক আতিকুর রহমান সবুজ বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলেই আমরা নিজেদের সফল মনে করব।
ভোরের আকাশ/ র.ই