শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লিফটে আটকা পড়া শিশুসহ ৭ প্রশিক্ষণার্থীকে ৩০ মিনিট পর উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মাদারীপুর সমন্বিত সরকারি অফিসের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন ৭ জন নারী প্রশিক্ষণার্থী ও একজন শিশু।

সোমবার (৬ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সেলাই প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা লিফটে করে উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে পড়ে। এতে তারা প্রায় ৩০ মিনিট ধরে লিফটের ভেতরে আটকা থেকে চরম আতঙ্কের মধ্যে পড়েন।

ভুক্তভোগী প্রশিক্ষণার্থীরা জানান, আমরা যেখানে প্রশিক্ষণ নিয়েছি সেখানে সহ বিভিন্ন জায়গায় ফোন দিয়েছিলাম। পরে কোথাও সহায়তা না পেয়ে ফায়ার সার্ভিসের নাম্বারে ফোন দেই। তারা দ্রুত এসে উদ্ধার করে।’’

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মাদারীপুর ফায়ার সার্ভিস। পরে লিফটের ৭ম তলা ও ভবনের ৮ম তলার মধ্যবর্তী স্থান থেকে কারিগরি পদ্ধতিতে আটকা পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় ভবনের সকলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ভবনটিতে কোনো লিফট অপারেটর না থাকায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এছাড়া জেনারেটর থাকা অবস্থায়ও লোডশেডিং হলেও জেনারেটর চালানো হয় না।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুর ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে কারিগরি পদ্ধতিতে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। ভবনটিতে বর্তমানে কোনো লিফট অপারেটর নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

ভোরের আকাশ/এসএইচ

মাদারীপুর

শেয়ার করুন: