শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে গৃহহীন বয়োজ্যেষ্ঠ দম্পতিকে ঘরের চাবি দিলেন জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের সদর উপজেলার নামাজপুর গ্রামের অসহায় গৃহহীন বয়োজ্যেষ্ঠ ছালেক আকন দম্পতির জীবনে ফিরে এলো স্থায়ী আশ্রয়ের নিশ্চয়তা।

বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে তাদের হাতে একটি পাকা ঘরের চাবি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পলিথিনে মোড়া ছাপরা ঘরে চরম দুর্দশার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন ছালেক আকন ও তার স্ত্রী।

তাদের এই মানবেতর জীবনযাপনের বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর-এর নজরে এলে জেলা ও উপজেলা প্রশাসনসহ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই একটি পাকা ঘর নির্মাণ করে তা হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে বয়োজ্যেষ্ঠ দম্পতির হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় তিনি বলেন, গৃহহীন একটি বয়োজ্যেষ্ঠ দম্পতিকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পেরে আমরা আনন্দিত।

এ কাজে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও জেলা প্রশাসন এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, পজেটিভ পিরোজপুরের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, সহ-সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক নাঈম তালুকদার, দপ্তর সম্পাদক আল রাজী জোহা, সদস্য মনিরুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিজেদের নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত ছালেক আকন বলেন, অনেক কষ্টের জীবন পার করেছি। আজ পাকা ঘর পেয়ে মনে হচ্ছে আবার নতুন করে বাঁচার সুযোগ পেলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে আল্লাহ ভালো রাখুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ শুধু আশ্রয় নয়, বরং মর্যাদাপূর্ণ জীবনযাপনের পথ তৈরি করে দেয়।

জানা গেছে, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে নির্মিত এই ঘরটি ছালেক আকন দম্পতির জীবনে নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে এসেছে।

ভোরের আকাশ/নি. ব

ঘরের চাবি

শেয়ার করুন: