শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে থাকলেও নেতৃত্বর সক্ষমতা রয়েছে: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারায়ণগঞ্জ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, রাজধানীর নিকটবর্তী গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জের আরও এগিয়ে যাওয়ার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের মেধার বিকাশে সহযোগিতা করা অন্যতম। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকলেও নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা এ জেলার রয়েছে। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের সাফল্যে জেলা পরিষদ গর্বিত। মেধাবী শিক্ষার্থীদের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবিষ্যতেও থাকবে। নেতিবাচক পরিচয়ের পরিবর্তে একটি ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তুলতে মেধাবী তরুণদের ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নারায়ণগঞ্জকে ঘিরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, মেধাবী তরুণদের সাফল্যের মাধ্যমে সেই ধারণা পরিবর্তন করতে হবে। আগামী দিনে বোর্ড পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জকে দেশের মধ্যে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের প্রতিভাবানদের জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান জেলা পরিষদ প্রশাসক।

অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মোট ৭১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাদের এককালীন নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফলদ গাছের চারাও উপহার দেওয়া হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব রামানন্দ পাল সঞ্চালনা করেন। এ সময় সহকারী প্রকৌশলী নাহিদ ইসলামসহ জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গাজীপুরের চুরি হওয়া লেমুর মিলল আম্বানির বনতারায়

সভাপতির বক্তব্যে মাশফাকুর রহমান বলেন, নিজেদের নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজেকে জানতে হবে ও নিজের ভেতর থেকেই বিভিন্ন বিষয় জানার ও বোঝার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে সংবর্ধনা ও শিক্ষা সহায়তা পাওয়া শিক্ষার্থীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: