নেছারাবাদে সৌদির খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পবিএ রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেওয়া খেজুর বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এ খেজুর বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। খেজুর সংগ্রহ করতে উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা উপজেলা পরিষদে উপস্থিত হন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মোট ৩১টি মাদরাসা ও এতিমখানার মধ্যে ২৬ কার্টুন খেজুর (মোট ২০৮ কেজি) বিতরণ করা হয়েছে। খেজুর বিতরণকালে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, পবিত্র রমজান মাসে মাদরাসা শিক্ষার্থী ও এতিমদের জন্য সৌদি আরব থেকে প্রাপ্ত এই খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় এসব খেজুর পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এতে রমজানে শিক্ষার্থীদের ইফতারে কিছুটা হলেও সহায়তা হবে।
ভোরের আকাশ/ র.ই