শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নকশা ও পার্কিং অনিয়মে উৎসব সুপার শপকে জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহর এক্সেস রোডে অনুমোদিত নকশার ব্যত্যয় ও পর্যাপ্ত পার্কিং না থাকায় উৎসব সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই অভিযানে নির্মাণাধীন আরেকটি ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা এবং অনুমোদন যাচাই করতে না পারায় একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে হালিশহর এক্সেস রোড এলাকায় সিডিএর অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। জরিমানা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিডিএ সূত্র জানায়, উৎসব সুপার শপের ভবন পরিদর্শন ও অনুমোদিত নকশা যাচাই করে নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসামঞ্জস্য এবং প্রয়োজনীয় পার্কিং সুবিধার ঘাটতি পাওয়া যায়। এ কারণে ভবন মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, অভিযানের সময় উৎসব সুপার শপ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরিদর্শনে বাণিজ্যিক ভবনটির প্রয়োজনীয় পার্কিং সুবিধার ঘাটতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

তিনি জানান, ভবন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশাবহির্ভূত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

এদিকে, একই এলাকায় নির্মাণাধীন আরেকটি ভবনে অভিযান চালিয়ে সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগের সত্যতা পায় সিডিএ। পরে ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়।

অভিযানের সময় একই এলাকার একটি রেস্টুরেন্টেও পরিদর্শন চালায় সিডিএ। রেস্টুরেন্ট পরিচালনার অনুমোদন এবং ভবনের অনুমোদিত নকশা ও ব্যবহারবিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে সেখানে যান কর্মকর্তারা। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও মালিক বা দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি। পরে রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: