শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎নোয়াখালী জেলা শহরের মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে ১৪২ কেজি বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

একই সঙ্গে ওজনে কারচুপি ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই অপরাধে জড়িত থাকার দায়ে দুই মাছ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎রোববার (৭ জুন) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাইজদী পৌর বাজারে একদল অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করে ওজন বাড়িয়ে ক্রেতাদের ঠকিয়ে আসছিলেন। 

এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আজ বাজারে বিশেষ অভিযান চালানো হয়। 

অভিযানকালে ইসমাইল ও বাহার নামে দুই ব্যবসায়ীর মজুত করা চিংড়িতে ক্ষতিকর জেলির উপস্থিতি হাতেনাতে শনাক্ত করা হয়। 

পরে তাদের কাছ থেকে জেলি মিশ্রিত মোট ১৪২ কেজি চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

‎​ভোক্তা অধিকার ও জনস্বার্থবিরোধী এ কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আরও পড়ুন

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর সংবাদমাধ্যমকে বলেন, ‎​জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং খাদ্যে ভেজাল ও প্রতারণা রোধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
‎
‎​অভিযানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম মুক্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সক্রিয় সহযোগিতা করেন।

‎​উল্লেখ্য, জনস্বার্থ রক্ষায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের এমন তৎপরতা এটাই প্রথম নয়। এর আগেও তিনি স্থানীয় ফসলি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

ভোরের আকাশ/ র.ই

জরিমানা আদায়শাহনেওয়াজ তানভীর

শেয়ার করুন: