শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘সম্প্রীতির পুকুর’ রক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠি ও মুসলিমদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
‘সম্প্রীতির পুকুর’ রক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠি ও মুসলিমদের বিক্ষোভ
‘সম্প্রীতির পুকুর’ রক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠি ও মুসলিমদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘সম্প্রীতির পুকুর’ হিসেবে পরিচিতি সুতিহার দীঘি নামে একটি জলমহালের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে নাচোল উপজেলা সদরের বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বরেন্দ্রা এলাকার কয়েক শ’ আদিবাসী ও মুসলিম নারী পুরুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের যান। সেখানে আধাঘণ্টার বেশি অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দ্রা গ্রামের সুতিহার দীঘিটি এলাকার ‘সম্প্রীতির পুকুর’ নামে পরিচিত। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এই দীঘিটি বরেন্দ্রা গ্রামের মৎসজীবী সমিতির নামে লীজ নেয়া হয়। সেখানে মাছ চাষ করে পাওয়া অর্থে স্থানীয় মসজিদ, মন্দির, গোরস্থান, শ্মশানের উন্নয়ন করা হয়। অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেয়া হয়। মুসলিম, হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠির অস্বচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা দেয়া হয়। 

এই দীঘিকে ঘিরেই বরেন্দ্র গ্রামে গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। কিন্তু এ বার জলমহাল নীতিমালা অমান্য করে ১৫ কিলোমিটার দূরের একটি সমিতিকে দীঘিটি লীজ দেয়া হয়েছে। এতে করে গ্রামের মানুষ ওই দীঘির পানি ব্যবহার করার সুযোগও পাচ্ছেন না।

পরে দীঘিটির লীজ বাতিল করে বরেন্দ্রা মৎসজীবী সমবায় সমিতির অনুকূলে লীজ দেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি  দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার বলেন, জেলা প্রশাসক বরেন্দ্র গ্রামের পুকুরটি পরিদর্শন করেছেন। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।  

ভোরের আকাশ/আজাসা  

শেয়ার করুন: