শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। 

অভিযানে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। অভিযানে নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চৌদ্দগ্রাম সীমান্তে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, ‘নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল ব্যবহারের কারণে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

চায়নাদুয়ারি জাল

শেয়ার করুন: