শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়েছে।

সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শ্রীমঙ্গল, সঙ্গে ছিলেন সেনাবাহিনী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৬ আগস্ট)  সকালে অভিযানে অইজারাকৃত বালু মহালে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ সময় নিরাপত্তা নিশ্চিতে সেনা সদস্যদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন কিছু প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও নদী তীর ধ্বংস করছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা আমাদের সবার দায়িত্ব। মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। প্রশাসন নিয়মিত নজরদারি করছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

বালু উদ্ধারযৌথবাহিনীমৌলভীবাজার

শেয়ার করুন: