শ্রীপুর
জনগণের ভোগান্তি নিরসনে রাস্তা নির্মাণের উদ্যোগ

গাজীপুরের শ্রীপুর রেল লাইনের পাশ দিয়ে জেলা সদরের সাথে সহজ সংযোগের জন্য নতুন একটি সড়ক নির্মাণের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সদস্য অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চুসহ এলজিইডির প্রতিনিধিগন।
শ্রীপুর উপজেলা সহকারি প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, এ সড়কটি নির্মাণ হলে বাস ট্রাক সহ সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে। জেলা সদরের সাথে উপজেলার দূরত্ব কমে আসবে প্রায় ১০ কিলোমিটার। তাছাড়া হাইওয়েতে চাপ অনেকাংশে কমে যাবে।
গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পর এলাকার মানুষ জনের চলাচল সহজ করতে এ সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে এর কাজ শুরু করতে পারবো।সড়কটি নির্মাণ হলে জরুরি ভিত্তিতে জেলা সদরে পৌঁছাতে পারবে যানবাহন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন।
ভোরের আকাশ/ র.ই