শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে গেছে। এ ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি একই এলাকার হযরত আলীর ছেলে। রোববার (১ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮-৯ জন জেলে একটি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জহুরুল ইসলাম নিখোঁজ হন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, রাত পর্যন্ত নিখোঁজ জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে সকাল থেকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: