শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ অভিযানে আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ অভিযানে আসামি গ্রেপ্তার
মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ অভিযানে আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে এএসআই (নি.) মো. আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্স শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার ৩নং চামরদানী ইউনিয়নের বলরাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন সোহাগ মিয়া (২৭)। তিনি হারেছ মিয়ার ছেলে ও শেওলা খাতুনের সন্তান। তার বাড়ি বলরামপুর গ্রামে, চামরদানী ইউনিয়ন, মধ্যনগর উপজেলা, সুনামগঞ্জ জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ ছাত্রলীগের মধ্যনগর থানা শাখার সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ খ্রিঃ, ধারা-১৫(৩)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৪-এর তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।

গ্রেপ্তারের পর শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে তাকে মধ্যনগর থানায় আনা হয়। পরবর্তীতে রোববার (১১ জানুয়ারি) যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মধ্যনগর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আ.ব
 

আসামি গ্রেপ্তারঅভিযানসুনামগঞ্জ

শেয়ার করুন: