রংপুরে র্যাব মহাপরিচালক
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে

র্যাবের মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে। আমরা এটি টের পাচ্ছি।
এনিয়ে আমাদের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া সোশ্যাল করছি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর তালতলা রোডস্থ কালিমন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সোশ্যাল মহাপরিচালক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া পূজা নিয়ে কিছু জানতে পারলে, সাধারণ জনগণকে অনুরোধ করছি আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আমরা সোশ্যাল সেটি ভেরিফাই করবো। যদি ঘটনা সত্য হয়, তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি কেউ গুজবের উদ্দেশ্যে ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সকলে মিলে সতর্ক থাকলে পূজায় কোন বিশৃঙ্খলা হবে না।
তিনি বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িকতার সোশ্যাল থেকে দল, মত, বর্ণ নির্বিশেষে সকলে দূর্গা উৎসব উদযাপন করি। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারাদেশে ৮ থেকে ১০টি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দেশে ৩১ হাজার ৫৪৬টি পূজা মন্ডপে এবার দূর্গা পূজা হবে। তাই নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে নিজস্ব ভলান্টিয়ার তৈরী করতে হবে। উভয়ে নিরাপত্তার দায়িত্বে থাকলে কোন বিশৃঙ্খলা হবে না। এছাড়া বুধবার থেকে প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
তিনি আরও বলেন, দেশে কিছু কাপুরুষ, অস্স্থ্যু মন-মানসিকতার লোক আছে, যারা বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করে। আমরা সতর্ক থাকলে, পূজা মন্ডপে পাহারা দেয়া, সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা রাখলে আমরা সুন্দরভাবে পূজা অনুষ্ঠান করতে পারবো। দেশের সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডপে বিজিবি নিরাপত্তা দিচ্ছে। এছাড়া দেশের অল্পকিছু ঝুঁকিপূর্ণ মন্ডপে ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১৩ এর অধিনায়ক লে. কর্ণেল মনজুর করিম প্রদীপ, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।
ভোরের আকাশ/মো.আ.