শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে মহিলা সমাবেশ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী  উপজেলার পৌর এলাকার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাঃ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সৈয়দ আরেফিন তারা, শফিকুর রহমান বাদল, মো. শহিদুল্লাহ, আতিকুর রহমান আতিক, সিনিয়র যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ন সম্পাদক শামসুল হক চান মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাঃ সম্পাদক কামুরুল ইসলাম বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ ধরনের ধর্মীয় আয়োজন নেতাকর্মীদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/র.ই


 

বেগম খালেদা জিয়াবিএনপি,শফিকুল ইসলাম শফিক

শেয়ার করুন: