শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় গলা কেটে কৃষককে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বাংলা দাড়ি মাঠে ভুট্টাক্ষেতে কৃষক সোহেল (২০) নামে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহত কৃষক সোহেল (২০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বকচরপাড়ার আশরাফুল হকের ছেলে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছি গ্রামের বাংলা দাড়ি মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ডিবি, সিআইডি ও সদর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন।

একই এলাকার বাসিন্দা ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছি।

নিহতের পিতা আশরাফুল হক হক বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুক ও হারুনের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা কিংবা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে ১০/১২ দিন আগে তারা আমার ছেলের মাথায় ৪টা কোপ মারে। ওই সময় ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। এরই জের ধরে ফারুক আমার ছেলেকে জবাই করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

নিহত সোহেলের বড় ভাই জুয়েল বলেন, সম্প্রতি ফারুকদের পেয়ারা বাগানের একটি ডাল ভাঙাকে কেন্দ্র করে আমার ভাইকে তারা প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরে৷ এরপরই রাতের কোনো সময় ফারুক আমার ভাইকে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখে। আমি তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে কৃষক সোহেলের জবাই করা মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি লাশ মর্গে পাঠিয়েছে। এই হত্যার প্রকৃত কারণ ও হত্যা কারিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। হত্যাকারী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। 

ভোরের আকাশ/মো.আ.

চুয়াডাঙ্গায়গলা কেটে হত্যাকৃষক

শেয়ার করুন: