শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতদিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দৌলতদিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
দৌলতদিয়ায় হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক  কারবারিকে গ্রেফতার গ্রেফতার করেছে।

বুধবার (২১ মে) দিবাগত ভোর রাত চার টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় অভিযান পরিচালনা কওে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, আইয়ুব মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও সশস্ত্র হামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া, এপি উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সাঈদ প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০), উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার গোলাম মহিউদ্দিনের ছেলে মোঃ জানে আলম রিপন (৩৩)।

বৃহস্পতিবার (২২ মে)  দুপুরে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রাকিব প্রামানিকের বিরুদ্ধে থানায় দুটি জিআর পরোয়ানা রয়েছে।  তার বিরুদ্ধে অতীতে আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৫ সালের একটি হত্যা মামলা , ২০২১ সালের একটি ছিনতাই মামলা ,  এবং ২০১৩ সালের একটি সশস্ত্র হামলার মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: