শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১
গাইবান্ধায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১

গাইবান্ধায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক ও পত্রিকা বিক্রেতা  এবং আনিছুর রহমান ঠান্ডা (৩৭) হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরিফ মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফ মিয়া শহরের নতুন বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পৌরপার্ক থেকে আরিফকে আটক করা হয়। আটক আরিফ মিয়ার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঘটনার সাথে আরিফ মিয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে তার ইজিবাইকে ওঠেন। পরে শহরের জেলা স্টেডিয়াম এলাকায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনিস মারা যান । পরদিন শুক্রবার রাতে নিহত আনিছ মিয়ার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।

নিহত আনিছ সদর উপজেলার কিশামত ফলিয়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি প্রায় ২০ বছর যাবৎ গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রি করে আসছেন। সংবাদপত্র বিক্রির পর প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত তিনি ইজিবাইক চালাতেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: