শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফুলবাড়ীর ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশ, পড়ালেখার মান উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ হাছান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন , ফুলকুঁড়ি বিদ্যানিকেতন  কিন্ডারগার্টেন স্কুলের  অধ্যক্ষ মো. সোহরাব হোসেন শ্যামল। অভিভাবক ও অভ্যাগত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা  সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে বক্তব্য দেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, শিক্ষানুরাগী মো.সোলায়মান হোসেন, মাসউদ রানা ও মো. নুরুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আশরাফ পারভেজ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও আহমেদ হাছান বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলা  ও নৈতিকতা অর্জনে শিক্ষক ও অভিভাবকের যৌথ ভূমিকা অপরিহার্য। শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের নিজ নিজ সন্তানের দিকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
এসময় তিনি অভিভাবকদের সুচিন্তিত  মতামতও গ্রহণ করেন।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতা অর্জনে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে শিক্ষকের যেমন দায়িত্ব রয়েছে, অভিভাবকের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা ও মনন বিকশিত হতে পারে এবং নৈতিকগুণসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টায় একটি বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে ।

আরও পড়ুন

দুই দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

উপজেলা প্রশাসন পরিচালিত এই বিদ্যানিকেতনটির বর্তমান সভাপতির সুদৃষ্টি ও ভূমিকায় শিক্ষার মান ও পরিবেশের উন্নতি হচ্ছে, আগামীতে আরো ব্যাপক উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট  তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে তারা আনন্দ প্রকাশ করে। সহশিক্ষা কার্যক্রমেও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিপুল সংখ্যক অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্যবস্থাপনায় ছিলেন,সিনিয়র শিক্ষক বিপ্লবানন্দ চৌধুরী, স্বপ্না সরকার, মোছা. মেহনাজ,সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, 
মোছা.আদরী আরা, মোছা.শারমিন, মোছা.মহোসীনা বেগম, মোছ.নূর নাহার বানু, অফিস সহকারী শিমুল গুপ্তা প্রমুখ।

ভোরের আকাশ/ইউএম

অভিভাবক সমাবেশ

শেয়ার করুন: