শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তা হত্যার প্রধান আসামী ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মবাড়িয়া

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলাম (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে আলী মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আসামি আলী মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার  দিবাগত রাতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশীদ জানান, হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আসামির রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, অর্থ লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে চলতি মাসের ৬ জুলাই সন্ধ্যায় কসবা উপজেলার গোপীনাথপুর বাজারের গ্রিন হেলথ হাসপাতালের সামনে অভিযুক্ত আলী মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন কসবার গোপীনাথপুর শাখা উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম।

আরও পড়ুন

গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার যাবজ্জীন কারাদন্ড

গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৭ জুলাই বিকেলে মারা যান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/রই

হারুনুর রশীদ

শেয়ার করুন: