শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝালকাঠিতে ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী
ঝালকাঠিতে ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী

ঝালকাঠির বাজারে কোনো সংকট না থাকলেও হঠাৎ করেই বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ৪ থেকে ৭ টাকা। বোরোর ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।

ঝালকাঠির বাজারে বোরো মৌসুমেও স্থিতিশীল নেই চালের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ২৫ কেজির প্রতি বস্তা চালে দাম বেড়েছে ১০০ টাকা। খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি চালে দাম বেড়েছে ৪ থেকে ৭ টাকা পর্যন্ত। ধানের মৌসুম শেষ না হতেই চালের দাম বাড়ায় চিন্তিত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও চালের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

স্থানীয় খুচরা বাজারে এখন প্রতি কেজি মোটা চাল যেমন বুলেট, গুটি স্বর্না ৫২ থেকে ৬০ টাকা। মাঝারি মানের চাল যেমন পাইজাম, বালাম ৬০ থেকে ৬৭ টাকা এবং সরু চাল যেমন মিনিকেট ৭০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যা সপ্তাহের ব্যবধানে মানভেদে কেজিতে ৪ থেকে ৭ টাকা  বেশি।

ঝালকাঠি জেলায় চালের যে পরিমাণ চাহিদা রয়েছে তার সিংহভাগ সরবরাহ আসে উত্তরবঙ্গ থেকে। হটাৎ দাম বাড়ার কারণ যানতে চাইলে স্থানীয় চাল ব্যবসায়ীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে উত্তরবঙ্গের চাতালগুলোতে ধান শুকাতে না পারায় চালের উৎপাদন ও সরবরাহ কমে গেছে। এছাড়া বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো মোকাম থেকে চাল কিনে মওজুদ করায় হাটাৎ করেই চালের দাম বেড়েছে।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না থাকায় চালের দাম নিয়ন্ত্রণহীনভাবে বাড়ানো হচ্ছে। সিন্ডিকেটের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে আরও দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ।

ভোরের আকাশ/আজাসা

চালের দামঝালকাঠি

শেয়ার করুন: