শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে সরকার নির্ধারিত ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার ও প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এ বছর প্রসাদপুর খাদ্যগুদামে ১৪০৯ মেট্রিকটন ধান ও ৩২০ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে প্রতিকেজি ধান ৩৬ টাকা ও প্রতিকেজি চাল ৪৯ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও শাহ আলম মিয়া বলেন,‘সরকার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান ও চাল সংগ্রহ করছে। এই কার্যক্রমে কোনো ধরণের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না।’ 

ভোরের আকাশ/এসআই 

শেয়ার করুন: