শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ রোহিঙ্গাকে পুশইন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ রোহিঙ্গাকে পুশইন
বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ রোহিঙ্গাকে পুশইন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১৩ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে। শুক্রবার (১৩ জুন) সকালে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের একটি টহল দল।

আটককৃতদের মধ্যে ৬ শিশু, ৩ নারী ও ৪ পুরুষ রয়েছেন। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৭টার দিকে উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ওই রোহিঙ্গা দলটি। চলাফেরায় সন্দেহ হলে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন এবং তাৎক্ষণিকভাবে ক্যাম্পে নিয়ে যান।

বড়লেখা থানার ডিউটি অফিসার আতিকুর রহমান জানান, রোহিঙ্গা পুশইনের বিষয়ে তারা অবগত রয়েছেন, তবে বিজিবি এখনো থানায় কোনো হস্তান্তর করেনি।

আজ বিকেলে বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: