শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকি ছবি
প্রতীকি ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাত্র ৯ বছর বয়সী শিশু আরহাম ভূঁইয়া মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ সম্পন্ন করে সবার প্রশংসা কুড়িয়েছে। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

আরহাম মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলাম ভূঁইয়ার একমাত্র ছেলে। তিনি স্থানীয় দারুণ নাজাত আইডিয়াল মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ অক্টোবর হেফজ শুরু করে ২০২৬ সালের ৩০ জুন তিনি সম্পূর্ণ ৩০ পারা কোরআন মুখস্থ শেষ করেন। যেখানে একজন শিক্ষার্থী সাধারণত প্রতিদিন ১ থেকে ২ পৃষ্ঠা নতুন পাঠ প্রস্তুত করে, সেখানে আরহাম নিয়মিত ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শিক্ষকদের শুনাতেন। তার অসাধারণ মেধা, অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দারুণ নাজাত আইডিয়াল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব বলেন, আরহামের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিষ্ঠানের শিক্ষার মানেরও একটি উজ্জ্বল উদাহরণ। তিনি জানান, মাদরাসাটিতে হেফজ শিক্ষার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়।

মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. গিয়াস উদ্দিন বলেন, এই অর্জন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের। ভবিষ্যতেও আরও দক্ষ ও যোগ্য হাফেজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিজের অনুভূতি জানিয়ে আরহাম ভূঁইয়া বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি অল্প সময়ে কোরআন হেফজ সম্পন্ন করতে পেরেছেন। ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে কোরআনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চান।

আরহামের বাবা ওহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ছোটবেলা থেকেই ছেলেকে কোরআনের শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করেছেন। ছেলের এই অর্জনে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং মাদরাসার শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩০ শিক্ষার্থী বহিষ্কার

আরহামের শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েত উল্ল্যাহ বলেন, শুরু থেকেই আরহাম অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছিল। প্রতিদিন বেশি পরিমাণে নতুন পাঠ মুখস্থ করার অভ্যাস এবং ধারাবাহিক অধ্যবসায়ের ফলেই সে মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

ভোরের আকাশ/এনএ

 

কোরআনের আয়াতহাফেজ

শেয়ার করুন: