শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১
সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ জুন) রাতে শিহাবের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিহাব উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটগড় বিওসির মোড় এলাকার মো. রমজান আলীর ছেলে।  

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার (৩০ জুন) রাতে ধর্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ভিকটিম কিশোরী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে গ্রেপ্তার হওয়া শহিদুলের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়, যা পরে প্রেমে রূপ নেয়।  প্রেমের সূত্রে উভয়েই পার্বত্য জেলা বান্দরবান শহরসহ বিভিন্ন স্থানে বেড়াতে যেত।  সেখানে শহিদুল শারীরিক সম্পর্কে জড়িত হতে চাইলে কিশোরী প্রথমে বাধা দেয়।  তবে পরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর বাবার বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হতো।  

সর্বশেষ রোববার (২৯ জুন) ওই কিশোরীর মা'সহ পরিবারের সকল সদস্য নানার বাড়িতে বেড়াতে গেলে রাতে সুযোগ বুঝে শিহাব কিশোরীর ঘরে ঢুকে পূর্বের ন্যায় শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

পরে কিশোরী তাকে প্রলোভন না করে বিয়ের জন্য চাপ দিলে শিহাব বিয়ে করবে না বলে ঘর ত্যাগ করে চলে যায়।  বিষয়টি মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর থানায় মামলা করার সিদ্ধান্ত নেন কিশোরীর মা।

কিশোরীর মা জানান, "আমার মেয়ের সাথে শিহাব প্রথমে প্রেমের সম্পর্ক, পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে।  এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে।  মা হিসেবে বিষয়টি আমি মানতে পারছি না।  এজন্য থানায় মামলা করেছি, যেন ধর্ষককে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়।"

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শিহাবকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।  আজ (১ জুলাই) মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

বিয়ের প্রলোভনসাতকানিয়া

শেয়ার করুন: