শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই গোষ্ঠীর শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় খেতের শসা খাওয়া নিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় খেতের শসা খাওয়া নিয়ে সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় খেতের শসা খাওয়া নিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খেতের শসা খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত শতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রায় ৪ ঘণ্টা ধরে চলে দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন- রাব্বি মিয়া (১১), সাহার আলী (১৮), দুলাল মিয়া (৩২), শাহ আলম (৩৫), জালাল মিয়া (৪৫), আমীর আলী (৩৫), ও মাসুক মিয়া (৪৫)।

সংঘর্ষের পর তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তাছাড়া সংঘর্ষে আহত অন্তত ৮১ জন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামে জমিতে শসা চাষ করেছিলেন সরকার বাড়ির বাসিন্দা জুয়েল। দু'দিন আগে সেই ক্ষেত থেকে শসা খায় গ্রামের বড় বাড়ির মির জালালের ছেলে হৃদয়। এ নিয়ে সোমবার রাতে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

সবশেষ মঙ্গলবার ভোরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দু'পক্ষ। এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো: খাইরুল আলম ভোরের আকাশকে জানান, 'জমি থেকে না বলে শসা খাওয়ার ঘটনার জেরে দেশীয় অস্ত্র নিয়ে সরকার বাড়ি ও বড় বাড়ির গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।' বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

শতাধিক আহতশসাসংঘর্ষ

শেয়ার করুন: