শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় মধ্যরাতের ইয়াবাসহ চার যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় মধ্যরাতের ইয়াবাসহ চার যুবক আটক
কুমিল্লায় মধ্যরাতের ইয়াবাসহ চার যুবক আটক

কুমিল্লার মুরাদনগরে মধ্যরাতের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার (৪ এপ্রিল) দিবা গত মধ্যরাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে রমিজ (২১), রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ইমন মিয়া (২১), একই গ্রামের হিরা মিয়ার ছেলে সম্রাট (১৮) ও পার্শ্ববর্তী হোমনা উপজেলার শোভারামপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে মো: হযরত আলী (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো: শফিউল আলমের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানার এসআই সাজ্জাদ উল করিম ও এএসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের তেমুরিয়া এলাকার জাহেদ আলী মার্কেট সংলগ্ন আমির কারওয়াশের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে পৃথকভাবে সর্বমোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তেমুরিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছোট ছোট গ্রুপে মাদক বেচাকেনা চলে আসছে। নিয়মিত এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনার দাবি তাদের।

আরও পড়ুন

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তা বদলি

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

ভোরের আকাশ/এনউব

যুবক আটক

শেয়ার করুন: