শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে অস্ত্র-মাদকসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলার মেদেনীমন্ডলের যশলদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন, নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)। তারা দুজনই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সেনাবাহিনী ও এলাকাবাসী। 

অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপস অফিসার জানান, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযান শেষে তাদের লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সন্ত্রাস, নাশকতা ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/ র.ই

মদসহ আটকসুকুমার হাওলাদার

শেয়ার করুন: