শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা সাংবাদিকদের হাতিয়ার: ওবায়দুর রহমান শাহীন

আল আমীন অর্ণব, নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সততার সাথে সাংবাদিকতা করলে সে কখনও বিপদে পড়ে না, আল্লাহ তাকে কোনো না কোনোভাবে রক্ষা করেনই—এমন মন্তব্য করেছেন ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

শনিবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুবর্ণগ্রাম পার্কে অনুষ্ঠিত ভোরের আকাশ পত্রিকার ঢাকা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকরা যদি কারো কাছে বিক্রি না হয়ে সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতেন, তাহলে দেশে কেউ অন্যায় করার সাহস পেতো না। ভোরের আকাশ চায় এমনই নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিক যারা সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে এগিয়ে যাবে। এই সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাই সাংবাদিকদের প্রকৃত হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি।

ভোরের আকাশের প্রতিনিধিদের উদ্দেশে ওবায়দুর রহমান শাহীন বলেন, “সাংবাদিকদের কোনো দপ্তরে গিয়ে জোর করে বিজ্ঞাপন আনার প্রয়োজন নেই। ভালো সংবাদ লিখলে বিজ্ঞাপন নিজে থেকেই সাংবাদিককে খুঁজে নেবে।”

তিনি আরও বলেন, “আপনি যদি প্রকৃত সাংবাদিক হতে চান, তবে নিউজে ফিরে আসুন। বিজ্ঞাপন আপনাকেই খুঁজে নেবে। আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আশা করি আগামী দিনে সাংবাদিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।”

ভোরের আকাশের মফস্বল সম্পাদক আলম হোসেন বলেন, সাহসিকতা, নৈতিকতা ও ভারসাম্য বজায় রেখে সংবাদ পরিবেশন ভোরের আকাশ পত্রিকার মূল নীতি। তিনি প্রতিনিধিদের উদ্দেশে বলেন, সংবাদ লেখার সময় ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এটাই পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনের মূল উপায়।

বিশেষ অতিথির বক্তব্যে নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আওয়াল বলেন, “সংবাদের বস্তুনিষ্ঠতাই পারে একটি পত্রিকাকে প্রথম সারিতে নিয়ে যেতে। আর প্রথম সারির পত্রিকায় সবাই স্বতঃস্ফূর্তভাবে বিজ্ঞাপন দিতে চায়। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শুধু পত্রিকার নয়, সাংবাদিকদের নিজস্ব মর্যাদা রক্ষার জন্যও জরুরি।”

ঢাকা বিভাগের ছয়টি জেলার জেলা প্রতিনিধি ও উপজেলার প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন। হাফেজ আশরাফুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ভোরের আকাশ পত্রিকার মফস্বল সম্পাদক আলম হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আওয়াল।

ভোরের আকাশ/এসএইচ
 

ঢাকা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনওবায়দুর রহমান শাহীননারায়ণগঞ্জ

শেয়ার করুন: