শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশের মাসব্যপী বুনিয়াদি প্রশিক্ষন কোর্স উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গ্রাম পুলিশের মাসব্যপী বুনিয়াদি প্রশিক্ষন কোর্স উদ্বোধন
গ্রাম পুলিশের মাসব্যপী বুনিয়াদি প্রশিক্ষন কোর্স উদ্বোধন

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে  পিরোজপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে ১ মাস ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৪০ জন গ্রাম পুলিশকে এই প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও আজ দেশের ১৬টি জেলায় একযোগে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মহাপরিচালক (গ্রেট-১) মোঃ আব্দুল কাইয়ুম। তিনি ভার্চুয়ালি মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, পিরোজপুর স্থানীয় সরকার এর উপ পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, আনসার ও ভিডিপি এর জেলা কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনআইএরজি-র অনুষদ সদস্য মোহাম্মদ আবু নাসের।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: