শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় শিশুশ্রম ও শিশুবিবাহমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সভা

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ওয়াল্ড ভিশনের উদ্যোগে “শিশু শ্রম ও শিশুবিবাহমুক্ত উপজেলা গঠন” শীর্ষক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াল্ড ভিশনের পিরোজপুর এরিয়া ম্যানেজার লিন্ডা দফো এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশনের বরিশাল এরিয়া কোর্ডিনেশ অফিসার রুভেন হালদার, ওয়াল্ড ভিশনের সাউদান বাংলাদেশ ক্লাস্টার এর ফিল্ড এ্যাডভোকেসী এন্ড চাইল্ড প্রোটেকশনর কোর্ডিনেটর মোসাম্মত বিউটি কুইন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বর্ণালী দেবনাথ, ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) রতেনশ্বর হালদার।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা একাডামিক সুপার ভাইজার রুহুল আমিন, বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ তালুকদার, সাংবাদিক এইচ এম জুয়েল, ওয়াল্ড ভিশন ভান্ডারিয়া এপির প্রজেক্ট অফিসার সুভাষ জয়ধরসহ শ্রমে নিয়োজিত শিশু ও তাদের অভিভাবকগণ।

সভায় ওয়াল্ড ভিশনের প্রতিনিধি জানান, ভাণ্ডারিয়া উপজেলাকে শিশু শ্রম ও বাল্যবিবাহমুক্ত ঘোষণার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংস্থাটি। তারা শিশুদের অধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

ভোরের আকাশ/জাআ

ভাণ্ডারিয়াসভা

শেয়ার করুন: