বরিশাল সদর উপজেলার রামকাঠী মাধ্যমিক বিদ্যালয়
এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন হারুন অর রশিদ

বরিশাল সদর উপজেলাধীন ৪নং শায়েস্তাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী রামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটির সভাপতি হিসেবে মো. হারুন অর রশিদকে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
শনিবার (৭ জুন) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ৪ (চার) সদস্যবিশিষ্ট এই এডহক কমিটির মেয়াদ ০৭-০৬-২০২৬ হতে ১২-১২-২০২৬ খ্রি. পর্যন্ত কার্যকর থাকবে।
অনুমোদিত এডহক কমিটির তালিকায় সভাপতি মো. হারুন অর রশিদ (বোর্ড কর্তৃক মনোনীত), শিক্ষক সদস্য মো. মোয়াজ্জেম হোসেন (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত), অভিভাবক সদস্য মো. হাবিবুর রহমান (জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত), সদস্য সচিব প্রধান শিক্ষক (পদাধিকারবলে),
এদিকে মো. হারুন অর রশিদকে সভাপতি হিসেবে অনুমোদন দেওয়ায় বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে বরিশাল সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি মো. হারুন অর রশিদকে আন্তরিক অভিনন্দন জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার যোগ্য ও গতিশীল নেতৃত্বে রামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশ আরও উন্নত হবে।
একই সাথে সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষকমণ্ডলী এবং নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম