শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তল-কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের রহনপুর হতে ০১টি ওয়ান শ্যুটার পিস্তল, ০৫ রাউন্ড কার্তুজ, ০২টি ম্যাগাজিন ও ০৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ০৭ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ২২.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর আড্ডা গামী পাকা রাস্তার উত্তর পাশে নিউ রফিক অটো রাইসমিলের পশ্চিম-উত্তর কোনায় আমগাছের ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শ্যুটার পিস্তল, ০৫ রাউন্ড এ্যামোনিশন, ০২টি ম্যাগাজিন ও ০৮টি দেশীয় অস্ত্র আলামত হিসাবে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর হতে আড্ডা গামী পাকা রাস্তার পাশে আমগাছের ঝোঁপের ভিতর ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা সন্দেহ জনক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল একই তারিখ ২২.০০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর রক্ষিত ০২ টি তলোয়ার, ০১টি ভাঙ্গা কাঠের বাটসহ রামদা (প্রচলিত শব্দ), ০১টি স্টিলের বাট সহ বল্লম, ০২টি চাইনিজ কুড়াল, ০১টি কাঠের বাটসহ ডেগার, ০১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ান শ্যুটার পিস্তল, ০২টি খালি ম্যাগাজিনসহ ০৫ রাউন্ড কার্তুজ আলামত হিসাবে উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে যে, উদ্ধারকৃত অস্ত্র সমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে লুকিয়ে রেখেছিল।

 

ভোরের আকাশ/এনএস

চাঁপাইনবাবগঞ্জর‍্যাবের অভিযানঅস্ত্র উদ্ধার

শেয়ার করুন: