কুষ্টিয়ায় বাণিজ্য মেলা, ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা

কুষ্টিয়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাণিজ্য মেলার প্রস্তুতি শুরু হয়েছে । ঈদকে সামনে রেখে আয়োজিত এ মেলাকে ঘিরে ক্ষতির আশঙ্কা এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল ও শহরের স্থায়ী ব্যবসায়ীরা।
রাখা হয়েছে বাণিজ্য মেলার সব বৃহৎ রাইড । ঢাকাসহ বিভিন্ন জায়গার বাণিজ্য মেলার স্টল এনে এই মেলার আয়োজন করা হয়েছে।
ঈদকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসন কিভাবে এই মেলার অনুমতি দিলেন তা নিয়ে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হচ্ছেন জেলা প্রশাসন।
তাই ব্যবসায়ীদের কথা চিন্তা করে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা।
সরোজমিনে দেখা যায়, শিল্পকলার প্রাঙ্গণে প্রায় ৭০ টি স্টল ও ঢাকা স্টেজের সামনে রাইড এর কাজ চলছে। এই মেলার সাথে আওয়ামী ফ্যাসিস্ট এর কয়েকজন জড়িত আছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ঈদ মৌসুমকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে দোকানে নতুন পণ্য তুলেছেন। অনেক ব্যবসায়ী লক্ষাধিক টাকা খরচ করে পোশাক ও অন্যান্য পণ্য সংগ্রহ করেছেন। কিন্তু ঠিক এই সময়েই শহরের গুরুত্বপূর্ণ স্থানে মেলার আয়োজন করায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শহরের কয়েকজন ব্যবসায়ী জানান, ঈদের সময় সাধারণত মার্কেট ও দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকে। তবে মেলার কারণে অনেক ক্রেতা অস্থায়ী স্টলের দিকে ঝুঁকছেন। ফলে স্থায়ী দোকানগুলোতে বিক্রি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ব্যবসায়ীদের দাবি, মেলায় অস্থায়ী স্টল বসিয়ে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে, যা স্থায়ী দোকানদারদের জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে। অথচ শহরের দোকানদারদের সারা বছর দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতনসহ বিভিন্ন ব্যয় বহন করে ব্যবসা পরিচালনা করতে হয়।
এ বিষয়ে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন। তাদের মতে, ঈদের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুমে শহরের ভেতরে এ ধরনের মেলার আয়োজন স্থায়ী ব্যবসায়ীদের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে।
অন্যদিকে মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি করা এবং তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এ মেলার আয়োজন করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র