শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

করতোয়া শাখা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
করতোয়া শাখা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
করতোয়া শাখা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া শাখা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের খিরকিনি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুপুরে খিরকিনি গ্রামের এক বাসিন্দা বাড়ির পাশে করতোয়া শাখার নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি গ্রামের লোকজনকে বিষয়টি জানান। এ সময় গ্রামের লোকজন মরদেহটি নদীর পাড়ে টেনে তোলেন। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও সবুজ রঙের লুঙ্গি। আর তাঁর কোমরে লুঙ্গির ভাঁজে একটি মুঠোফোন গোঁজানো ছিল। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝরার চিহ্ন দেখা গেছে।

স্থানিয়রা জানান, খিরকিনি গ্রামের আব্দুল সালামের স্ত্রী মোছাঃ মর্জিনা বেগম (৪৫)ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে চিৎকার , চেচামেছি করে তা শুনতে পেয়ে এলাকার কিছু ব্যক্তি সেখানে ছুটে আসে । সেখানে থাকা খিরকিনি গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মোঃ আসমান আলী (৬০) এসে ভাসমান মৃত ব্যক্তিকে নদীর পাড়ে টেনে তোলে । এরপরে পুলিশ গিয়ে লাশটি নবাবগঞ্জ থানায় নিয়ে আসে ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: