শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়া ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাতের মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। নতুন করে টেকনাফ সীমান্ত দিয়ে একই পরিবারের পাঁচজন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বর্তমানে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। ​সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে টেকনাফের একটি দুর্গম সীমান্ত পয়েন্ট দিয়ে পরিবারটি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

​ক্যাম্প সূত্র ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, অনুপ্রবেশকারী পরিবারটি মিয়ানমারের বুথিডং টাউনশিপ এলাকার বাসিন্দা। পরিবারটিতে একজন পুরুষ, একজন নারী, একজন কিশোরী ও দুটি শিশু রয়েছে।

​সীমান্ত অতিক্রম করার পর একটি স্থানীয় দালাল চক্রের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তারা উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২০ (এক্সটেনশন)-এ পৌঁছায়। বর্তমানে পরিবারটি ক্যাম্পের এস-১বি-৪ ব্লকে তাদের এক নিকটাত্মীয়ের ঘরে গোপনে অবস্থান করছে।

আরও পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

​প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাখাইনে যুদ্ধ পরিস্থিতিতে জীবন বাঁচাতে বাধ্য হয়ে তারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

​নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানাজানি হওয়ার পর ক্যাম্প এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই রোহিঙ্গা পরিবারের ওপর কড়া নজরদারি রাখা হয়েছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ইউএম

উখিয়া-টেকনাফঅনুপ্রবেশরোহিঙ্গা

শেয়ার করুন: