মাগুরার মহম্মদপুরে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন,উন্নয়নের নতুন দিগন্তের আশা

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলো মহম্মদপুর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শনিবার (৪এপ্রিল) ১১টা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক এই ডাকবাংলো নির্মিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করেন।
ভোরের আকাশ/এনউব