শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেলান্দহে ঐতিহ্যবাহী দুরমুট মেলা পরিদর্শন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মেলান্দহে ঐতিহ্যবাহী দুরমুট মেলা পরিদর্শন
মেলান্দহে ঐতিহ্যবাহী দুরমুট মেলা পরিদর্শন

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী দুরমুট মেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

ঐতিহ্যবাহী এই দুরমুট মেলা প্রতি বছর স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। বৈশাখকে ঘিরে আয়োজিত এই মেলায় নানা ধরনের গ্রামীণ পণ্য, হস্তশিল্প, খেলনা, মাটির তৈরি জিনিসপত্র, লোকজ খাবার এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকে। দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থীর সমাগমে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মেলা প্রাঙ্গণের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় তারা একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি টহল এবং জরুরি সেবার প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা পুলিশের সদস্যবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

বৈশাখী মেলামোহাম্মদ ইউসুপ আলী

শেয়ার করুন: