শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ৬৭৫টি ভোটকেন্দ্রে একযোগে ব্যালট পেপারের মাধ্যমে চলছে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৬৭৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ২১ লাখ ৯০ হাজার ৪৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন
এখানে ৮ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তাঁরা হলেন- ধানের শীষ প্রতীক প্রার্থী খন্দকার জিয়াউল মোহাম্মদ আলী, দাঁড়িপাল্লা প্রতীকের মাজেদুর রহমান, লাঙল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, হাতপাখা প্রতীকের রমজান আলী, কাঁচি প্রতীকের পরমানন্দ দাস, প্রজাপতী প্রতীকের কওছর আজম হান্নু, কলস প্রতীকের ছালমা আক্তার ও ঢেঁকি প্রতীক প্রার্থী মোস্তফা মহসিন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৩২৬, নারী ২ লাখ ১০ হাজার ৫৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। ১২৩টি কেন্দ্রে তারা ভোট প্রয়োগ করবেন।

গাইবান্ধা-২ (সদর) আসন

এখানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- ধানীর শীষ প্রতীক প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল করিম, লাঙল প্রতীকের আব্দুর রশীদ সরকার, হাতপাখা প্রতীকের মোহাম্মদ আব্দুল মাজেদ, কলম প্রতীকের শাহেদুর জাহান, কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ ও কাঁচি প্রতীক প্রার্থী আহসানুল হাবীব সাঈদ।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৭১৮, নারী ২ লাখ ৮ হাজার ২৭১ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১১ জন। ১১৮টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন

এখানে ১০ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তাঁরা হলেন- ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, দাঁড়িপাল্লা প্রতীকের আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, লাঙল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এটিএম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীক প্রার্থী আজিজার রহমান।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৯৪৬, নারী ২ লাখ ৫৫ হাজার ৯৮৮ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। ১৪৬টি কেন্দ্রে তারা ভোট প্রয়োগ করবেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন
এখানে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- ধানের শীষ প্রতীক প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার, দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুর রহিম সরকার, লাঙল প্রতীকের কাজী মো. মশিউর রহমান, হাতপাখা প্রতীকের সৈয়দ তৌহিদুর রহমান তুহিন, কোদাল প্রতীকের আতোয়ারুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী আব্দুর রউফ আকন্দ।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৯ হাজার ৫৭, নারী ২ লাখ ৩৫ হাজার ৮০৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১০ জন। ১৪২টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন

এখানে ৯ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তাঁরা হলেন- ধানের শীষ প্রতীক প্রার্থী ফারুক আলম সরকার, দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল ওয়ারেছ, লাঙল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, হাতপাখা প্রতীকের আজিজুল ইসলাম, কাঁচি প্রতীকের রাহেলা খাতুন, কাস্তে প্রতীকের শ্রী নিরমল, হাঁস প্রতীকের নাহিদুজ্জামান নিশাদ, ঘোড়া প্রতীকের মেহেদী হাসান বিদ্যুৎ ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী এইচ এম গোলাম শহীদ রনজু।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৭৫১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৯ হাজার ৭৯৪, নারী ১ লাখ ৯১ হাজার ৯৫৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। ১৪৬টি কেন্দ্রে তারা ভোট প্রয়োগ করবেন।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টা থেকে জেলার পাঁচটি আসনে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি মাঠে টহলে রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। তবে সকালে কিছুটা ভোটারের উপস্থিতি কম ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করা যাচ্ছে। 

ভোরের আকাশ/আ.র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: